Pages

Showing posts with label Egg. Show all posts
Showing posts with label Egg. Show all posts

ডিম আলু চপ

উপকরণ : আলু ৫০০ গ্রাম, সিদ্ধ ডিম ২টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, পুদিনাপাতা কুচি ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ (টেলে নেওয়া মরিচ), ধনে গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদ অনুযায়ী, বিস্কুটের গুঁড়া প্রয়োজনমতো, একটি ডিম ফেটানো এবং তেল ভাজার জন্য।

প্রস্তুত প্রণালি : প্রথমে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভর্তা করে নিন। ডিমও একইভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভর্তা করে নিন। তারপর ভর্তা করা ডিম ও আলুর সঙ্গে একে একে সব মসলা ও পেঁয়াজ কুচি ভালো করে মাখিয়ে হাত দিয়ে গোল গোল বা চ্যাপ্টা করে প্রথমে ফেটানো ডিমে মাখিয়ে তারপর বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। তারপর চপগুলো গরম গরম ডুবন্ত তেলে ভেজে সাজিয়ে পরিবেশন করুন।

ডিম খাসি

উপকরণঃ
ডিম ২ টা
নারকেল ১ টার অর্ধেক
পেজায় কুচি এক কাপ
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
জিরা বাটা ১ টেবিল চামচ
গরম মশলা পরিমাণমত
তেল হাফ কাপ
হলুদ গুড়ো ১ চা চামচ
মরিচের গুড়ো আধা চা চামচ
কাচাঁ মরিচ ফালি করে কাটা তিনটা।
লবন পরিমাণমত
এবার রান্না শুরু,,

প্রস্তুত প্রণালীঃ
প্রথমে একটা ছোট পাএ্রে ডিম ফেটে নিতে হবে যেভাবে আমরা ডিম ভাজার সময় পেয়াজ কুচি কাঁচা মরিচ কুচি একটু লবন হালকা একটু জিড়া গুড়ো সব এক সাথে দিয়ে ভাল ভাবে ফেটে নিতে হবে ও সাথে অবস্যই একটু পানি দিতে হবে এবার হল আসল কাজ করতে হবে ফেটানো ডিম গুলো একটা পরিস্কার পলিথনে ঢেলে দিন তার পর একটু সুতো দিয়ে পলিথিনের মুখটা ভাল ভাবে বেধে দিন যাতে সিদ্ধ দিলে ফেটানো ডিম গুলো বেড়িয়ে না যায় এবার এটাকে হালকা সিদ্ধ করুন বা ভাপে দিন যেমন ধরুন ভাত রান্না করার সময় ভাতের ভেতর দিয়ে দিলেন এবার নারকেল কুড়িয়ে দুধ করে নিন কিছুক্ষন পর পলিথিন নামিয়ে ফেলুন দেখুন ডিম দেখতে কেমন পিঠার মত হয়েছে পিঠা গুলোকে কেটে পিচ পিচ করুন দুটো ডিমে প্রায় ছয় টুকরো হবে। কড়াইতে তেল গরম দিন পেয়াজ কুচি ভেজে নিন ব্রাউন রং হলে সব মশলা একে একে দিয়ে ভুনি নিন এবার নারকেল এর দুধটা দিয়ে ঢেকে দিন দুধটা ঘন হয়ে গেলে টুকরো ডিম দিয়ে দিন কিছুক্ষন রাখুন নামানোর আগে সামান্য একটু টেষ্টি সল্ট দিতে পারেন তাতে স্বাদটা ভাল হবে ব্যস হয়ে গেল ডিম খাসি ও নাম টা তো বলাই হয়নি এটাকে বলে ডিম খাসি ।আমার ওনার খুব প্রিয় একটা খাবার সবাই খাবেন কিন্তু।নতুন লিখলাম ভুল এুতি ক্ষমা করবন।