Pages

Showing posts with label Meat. Show all posts
Showing posts with label Meat. Show all posts

মুরগির মুলতানি কোরমা

উপকরণ: দেশি মুরগি ২টি, পোস্তদানা বাটা ১ চা-চামচ, আদা বাটা ২ টেবিল-চামচ, ঘি ১ কাপ, হলুদ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, নারকেলের ঘন দুধ ৪ কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, রসুন বাটা ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, ছোট এলাচ ৪টি, দারচিনি ৪ টুকরা, তেজপাতা ২টি, তেঁতুলের মাড় ১ টেবিল-চামচ।

প্রণালি: হাঁড়িতে ঘি দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে তাতে আদা, রসুন, হলুদ, গরম মসলা ও লবণ দিয়ে কষিয়ে মুরগি দিয়ে ভালোভাবে কষাতে হবে। মুরগি কষানো হলে তাতে আধা কাপ নারকেলের দুধ একটু রেখে বাকিটা ঢেলে দিয়ে চিনি দিতে হবে। পোস্তদানা বাটা আধা কাপ নারকেলের দুধে দিয়ে তার সঙ্গে মিশিয়ে ছেঁকে মুরগির ঝোলের সঙ্গে মিশিয়ে তেঁতুলের মাড় মিশিয়ে কিছুক্ষণ পর নামাতে হবে।


 
Upokoron: Deshi morgi 2ti, pustodana bata 1cha-chamoch,
ada bata 2tebil-chanoch, ghi 1 chap, holud adha cha-chamoch,
lobon shadmoto, narikeler ghono milk 4chap,
peyaj kochi 2 chap, roshun bata 1 tebil cha-chamoch,
chini 1 cha-chamoch, chuto alach 4ti, darchini 4 tokra,
tej-pata 2ti, tetuler marh 1 tebil-chamoch.

Pronali: harhite ghi diye peyaj badami kore
veje taty ada, rosun, holud, gorom moshola o lobon
diye koshiye morgi diye valo vabe koshate hobe.
morgi koshanor hole taty adha chap narkeler milk akto rekhe
bakita dhele diye chini dite hobe. pusto dana bata adha chap narkeler milk diye tar shongge mishiye cheke morgir jhuler shongge mishiye tetuler marh mishiye
kichu_kon por namate hobe..


গরুর ভুনা মাংস (কালো ভুনা)

গরুর ভুনা মাংস (কালো ভুনা)
উপকরণ: গরুর রানের মাংস হাড়ছাড়া ২ কেজি, ১ টেবিল-চামচ শুকনা মরিচের গুঁড়া, আধা টেবিল-চামচ হলুদের গুঁড়া, জিরাবাটা ১ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল-চামচ, তেজপাতা ৪টি, ছোট এলাচ ৪টি, দারচিনি মাঝারি ৪ টুকরা, লবঙ্গ, লবণ অল্প, সরিষার তেল পরিমাণমতো ।

প্রণালি: টুকরা টুকরা করে মাংস কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রান্না করার পাত্রে নিয়ে সব উপকরণ দিয়ে ভালোভাবে মাখাতে হবে। তারপর চুলায় দিয়ে অল্প আঁচে কাঠের কাঠি দিয়ে নাড়া দিয়ে রান্না করুন। মনে রাখবেন, পানি দেওয়া যাবে না। মাংস কালো না হওয়া পর্যন্ত অল্প আঁচে নাড়ুন। নামানোর আগে জয়ত্রি, জায়ফল, এলাচ, দারচিনি, জিরা ভেজে গুঁড়া করে দিন। মাংস কালো ও তেলতেলে হলে নামিয়ে রাখুন। স্বাদ বাড়াতে একাধিকবার অল্প আঁচে রাখুন। গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন। পরিমাণে বেশি রান্না করলে ফ্রিজে রেখে দেবেন। খাবারের আগে দুই মিনিট ওভেনে গরম করে পরিবেশন করুন।

গরুর মাংসের কিমা কাঠি কাবাব

যা যা লাগবেঃ
গরুর মাংসের কিমা- ১/২ কেজি,
পিঁয়াজ কুচি- ১/২ কাপ,
কাঁচামরিচ কুচি- ২ চা চামচ,
টমেটো কেচাপ- ২ টেবিল চামচ,
আদা বাটা- ১ চা চামচ,
গরম মশলা বাটা- ১ চা চামচ,
লেবুর রস- ১ চা চামচ,
কাবাব মশলা- ১ টেবিল চামচ,
দুধ- ৪ টেবিল চামচ,
পাউরুটি- ২ পিস,
তেল- ১ কাপ,
গোলমরিচ গুঁড়া- ১/২ চা চামচ,
বসেল লিফ- ১ চা চামচ,
সয়াসস- ১ টেবিল চামচ,
লবণ স্বাদমতো।

যেভাবে করবেনঃ
দুধে পাউরুটি ভিজিয়ে নরম হলে কিমার সঙ্গে ভালো করে মেখে নিন। এতে বাকি সব মশলা দিয়ে ভালোভাবে মেখে ১ ঘণ্টা রেখে দিন। এবার মুঠি মুঠি করে কাবাব তৈরি করে কাঠিতে গেঁথে নিন। এবার চুলায় কড়াই দিয়ে এতে তেল দিন। তেল ভালো মতো গরম হলে কাবাব লাল করে ভেজে গরম গরমই পরিবেশন করুন।

মুলা গরু ভুনা

মুলা গরু ভুনা
যা যা লাগবে :
গরুর মাংস ১ কেজি, মুলা আধা কেজি, মরিচ বাটা ২ টেবিল চামচ, হলুদ ১ টেবিল চামচ, ধনে ১ টেবিল চামচ, তেল ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, লবণ স্বাদমতো, এলাচ, দারুচিনি ২টি করে, তেজপাতা ২টি করে।

প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
মুলা গ্রেটারে কুচি করে রাখুন।
দ্বিতীয় পর্যায়
মাংসে সব মসলা দিয়ে কষিয়ে পানি দিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে এলে মুলা কুচি দিয়ে কষাতে থাকুন।
তৃতীয় পর্যায়
মুলা গলে গেলে তেল উপরে উঠে এলে নামিয়ে পরিবেশন করুন।

গরুর রেজালা

যা যা লাগবে :
গরুর মাংস ২ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, টকদই ১ কাপ, ধনে বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, তেল ১ কাপ, মরিচ বাটা ১ টেবিল চামচ, জয়ফল ও জয়ত্রী বাটা ১ চা চামচ, এলাচ ৪-৫টি, দারুচিনি ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ১০-১৫টি।

প্রস্তুত প্রণালী

প্রথম পর্যায়
মাংস, দই এবং সব বাটা মসলা লবণ দিয়ে ভালোমতো মেখে নিন। হাঁড়িতে তেল ঢেলে চুলায় বসিয়ে তেল গরম হলে মসলা ও পেঁয়াজ ভাজতে থাকুন।

দ্বিতীয় পর্যায়
মাংসটুকু ঢেলে কষাতে থাকুন, পানিতে বলক ওঠা শুরু করলে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে থাকুন।

তৃতীয় পর্যায়
কিছুক্ষণ পরপর নেড়ে দিন। পানি কমে গেলে কষাতে থাকুন। এরপর কেওড়া, মাওয়া, বেরেস্তা ও চিনি মেখে মাংসে দিন।

চতুর্থ পর্যায়
মাংসের উপর কাঁচামরিচ দিয়ে একটু কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট পর নামিয়ে নিন। এরপর পরিবেশন করুন।

গরু কলিজা ভুনা

উপকরণ :
গরু কলিজা - ১/২ কেজি
পেয়াজ (কিউব করে কাতা) - ১ কাপ
আদা বাটা - ১ চা চামচ
রসুন বাটা - ১ টেবিল চামচ
পেয়াজ বাটা - ১ টেবিল চামচ
মরিচ গুঁড়ো - ১ চামচ
হলুদ গুঁড়ো - ১/২ চা চামচ
জিরা বাটা - ১/২ চা চামচ
ধনে গুঁড়ো - ১চা চামচ
লবন - স্বাদমতো
দারুচিনি, এলাচ লং একত্রে বাটা - ১/২ চা চামচ
তেজপাতা - ১ টি
পাঁচফোড়ন গুঁড়ো - ১ চিমটি পরিমাণ
দারুচিনি টুকরো - ৩ টি (১ ইঞ্চি সাইজের)
জায়ফল ও জয়ত্রী বাটা - ১/৩ চা চামচ
চিনি - ১ চিমটি পরিমাণ
ভাজা (টালা) জিরা গুঁড়ো - ১/২ চা চামচ
তেল - ৩ টেবিল চামচ

প্রনালিঃ

কলিজা ছোট ছোট টুকরো (১ ইঞ্চি লম্বা আর পাশে ১/২ ইঞ্চি)
করে কেটে ভাল করে ধুয়ে নিন।
তারপর একটি বাটিতে কলিজার টুকরো গুলো নিয়ে তারমধ্য তেল টালা
জিরার গুঁড়ো, কিউব করে কেতে রাখা
পেঁয়াজ বাদে বাকি সব উপকরন/ মশলা একসঙ্গে কেখে নিন।
এবার একটা পাত্রে তেল গরম করে তারমধ্য মসলা মাখানো কলিজাগুলো
দিয়ে অল্প আঁচে নেড়ে কষাতে থাকুন।
যতক্ষণ না কলিজার পানি শুকিয়ে তেল ওপরে উটে আসে ততক্ষণ
নাড়তে থাকুন। এ অবস্থায় কিউব করে কেটে রাখা পেয়াজ দিয়ে দিন,
নেড়ে আর ১৫ মিনিট রান্না করুন। এরপর টালা জিরার গুঁড়ো ছড়িয়ে
দিয়ে আর ৫ মিনিট পরে চুলা থেকে নামিয়ে নিন।
গরম গরম কলিজা ভুনা পরিবেশন করুন।

গরুর ভুনা চাপ


উপকরণ : চাপের মাংস ১ কেজি, দই আধা কাপ, ধনে বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, রসুন মিহিকুচি হাফ চা চামচ, লবণ পরিমাণমত, তেল বাসি হাফ কাপ, পেঁয়াজ বাটা ৩ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কোষ ৪টি, আদা বাটা ১ টেবিল চামচ, এলাচ, দারচিনি ৪+৪ টি, লবঙ্গ ২টি, গোল মরিচ বাটা হাফ চা চামচ, মরিচ বাটা ১ চা চামচ, ধনে বাটা ১ টেবিল চামচ, লেবু ১টি।

যেভাবে তৈরি করবেন : দই, ১ চা চামচ বীন, ১ চা চামচ, জিরা, দুটি রসুনের কুচি ও লবণ মাংসে মেখে পরিমাণমত পানি দিয়ে মৃদু আঁচে সেদ্ধ করুন। তেলে পেঁয়াজ, রসুন, আদা এবং গরম মসলা দিয়ে ভাজুন। বাটা মসলা দিয়ে মৃদু আঁচে ৪-৫ মিনিট ভাজুন। মাংস দিয়ে কষান। নেড়ে মাংস উল্টে দিয়ে মৃদু আঁচে রান্না করুন। লেবুর রস দিয়ে দিন। মাংসের উপরে তেল উঠলে নামিয়ে নিন। সাজিয়ে ভাত অথবা রুটির সাথে পরিবেশন করুন।

গরুর মাংসের বল

উপকরণ: সেদ্ধ করা গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম, সেদ্ধ পেঁয়াজ (আস্ত) ১০০ গ্রাম, সেদ্ধ গাজর ১০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, শুকনো মরিচ ২-৩টি, জিরা আধা চা চামচ, দারুচিনি ২ টুকরা, আদা কুচি ১ চা চামচ, গোলমরিচ ১৪-১৫টি, এলাচ ২-৩টি, রসুন কুচি ১ চা চামচ, জায়ফলের গুঁড়া সিকি চা চামচ, ডিম ১টি, পাউরুটির গুঁড়া প্রয়োজনমতো, বেকিং পাউডার আধা চা চামচ, দুধ ১ কাপ, পাউরুটি ৩ টুকরা, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য, মাখন ১ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ।

প্রণালি: ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে তাতে শুকনো মরিচ, জিরা, দারুচিনি, এলাচ, রসুন, আদা ও গোলমরিচ দিয়ে হালকা ভেজে তুলুন। ঠান্ডা হলে ভাজা মসলাসহ গরুর মাংসের কিমা একসঙ্গে বেটে নিন। তারপর বেকিং পাউডার, বেরেস্তা, জায়ফল গুঁড়া, ডিম, কিমা ও দুধে ভেজানো পাউরুটিসহ ভালো করে মেখে নিন। সেই সঙ্গে প্রয়োজনমতো পাউরুটির গুঁড়া দিন। এবার এই মিশ্রণ বল আকারে তৈরি করে ডুবোতেলে ভেজে তুলুন। ফ্রাইপ্যানে মাখন দিয়ে আস্ত পেঁয়াজ, গোল করে কাটা গাজর দিয়ে সামান্য লবণ ও টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে পরিবেশন করুন।

শিক কাবাব

উপকরণ
মাংস আধা কেজি, সরিষার তেল ২ টেবিল চামচ, জাফরান রং সামান্য, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ২ চা চামচ, কাঁচামরিচ বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, আদা বাটা ২ চা চামচ, ঘি ৩ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেনঃ
১. মাংস পাতলা করে কেটে থেঁতলে নিন।
২. সরিষার তেল, জাফরান রং, মরিচ গুঁড়া, লবণ, লেবুর রস, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, আদা ও রসুন বাটা একসঙ্গে মিশিয়ে ৭-৮ ঘণ্টা রেখে দিন।
৩. মাংসগুলো শিকে গেঁথে কনভেকশন ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২০-২৫ মিনিট বেক করে মাঝে ঘি ব্রাশ করুন। অথবা মাইক্রোওভেনে গ্রিল পাওয়ার সেট করে ১০-১৫ মিনিট বেক করুন।

গরুর মাংসের কোরমা

উপকরণ: গরুর মাংস দেড় কেজি, পেঁয়াজ কুচি ২ কাপ, তেল আধা কাপ, পেঁয়াজবাটা পৌনে ১ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা আধা টেবিল চামচ, লবণ পরিমাণমতো, আস্ত ছোট পেঁয়াজ ২০-২৫টি, গোলাপজল ২ টেবিল চামচ, টক দই আধা কাপ, মিষ্টি দই ২ টেবিল চামচ, এলাচ ৬টি, দারচিনি ৮ টুকরা, ঘি আধা কাপ।

প্রণালি: পেঁয়াজের খোসা ছিলে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিতে হবে। মাংস মাঝারি আকারের টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে আদা, রসুন, লবণ দিয়ে মাখিয়ে তিন-চার ঘণ্টা রাখতে হবে। তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে মাংস দিয়ে অল্প জ্বালে কষাতে হবে। বেরেস্তা মাংসের সঙ্গে মিশে গেলে পেঁয়াজবাটা দিয়ে অল্প জ্বালে রান্না করতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে মাংস যেন তলায় না লাগে। ২০-২৫ মিনিট পর টক দই ও মিষ্টি দই দিতে হবে। দারচিনি, এলাচ, গোলাপজল দিয়ে ভুনতে হবে। পানি শুকিয়ে গেলে অল্প অল্প করে গরম পানি দিয়ে ভুনতে হবে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত। মাংস সেদ্ধ হলে গোটা পেঁয়াজ দিয়ে ২০-২৫ মিনিট রেখে নামাতে হবে। খেয়াল রাখতে হবে মাংস, পেঁয়াজ দুটোই সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে।

বিফ শিক কাবাব

বিফ শিক কাবাব
উপকরণ : ১/২ কেজি বিফ (গরুর মাংস) টুকরো, লবণ পরিমাণমতো, আদা বাটা ১/২ টেবিল চামচ, রসুন বাটা ১/২ টেবিল চামচ, এক টুকরো পেঁপে বাটা, বাদাম বাটা ১/২ চামচ, গুঁড়ামরিচ ১/২ চামচ, টক দই ২ চামচ, গরম মসলা ফাঁকি, সরিষার তেল ২ টেবিল চামচ, বাটার ১/২ চামচ, বেসন ২ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি : শিকের মধ্যে বিফ গেঁথে নিন। লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁপে বাটা, বাদাম বাটা, গুঁড়ামরিচ, টক দই, গরম মসলা ফাঁকি, বাটার মিশিয়ে কিছুক্ষণ রাখুন। সরিষার তেল মেখে কয়লার চুলোয় বা গ্যাসের চুলোয় হালকা আঁচে পোড়াতে হবে। বাদামী রং হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।

রোস্টেড বিফ স্যান্ডউইচ

উপকরণ: রুটি, রোস্ট বিফ, লবণ, পছন্দের স্বাদের সস, চিনি, সবজি কয়েক ধরনের ইত্যাদি।

প্রণালি: শুরুতেই রোস্ট বিফের সঙ্গে লবণ, সস, চিনি ইত্যাদি মিশিয়ে নিয়ে ওভেনে ২০ থেকে ২৫ মিনিট গ্রিল করতে হবে। এরপর ঠান্ডা হলে স্লাইস করে কেটে নিতে হবে। এরপর রুটির ভেতরে মেয়নেজ, সস ও বিভিন্ন সবজি জুলিয়ান কাটে দিতে হবে। এর ফাঁকে তৈরি করা বিফ দিতে হবে। এরপর আবার সবজি ও সস দিয়ে ওপরে আরেকটি রুটি দিয়ে পুনরায় গ্রিল করতে হবে। দুই-তিন মিনিটের ভেতরেই রুটিটা মচমচে হয়ে যাবে। এরপর নামিয়ে নিয়ে পরিবেশন করুন।