উপকরণ: সেদ্ধ করা গরুর মাংসের কিমা ৫০০ গ্রাম,
সেদ্ধ পেঁয়াজ (আস্ত) ১০০ গ্রাম, সেদ্ধ গাজর ১০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১
কাপ, শুকনো মরিচ ২-৩টি, জিরা আধা চা চামচ, দারুচিনি ২ টুকরা, আদা কুচি ১
চা চামচ, গোলমরিচ ১৪-১৫টি, এলাচ ২-৩টি,
রসুন কুচি ১ চা চামচ, জায়ফলের গুঁড়া সিকি চা চামচ, ডিম ১টি, পাউরুটির
গুঁড়া প্রয়োজনমতো, বেকিং পাউডার আধা চা চামচ, দুধ ১ কাপ, পাউরুটি ৩
টুকরা, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য, মাখন ১ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল
চামচ।
প্রণালি: ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে তাতে শুকনো মরিচ, জিরা, দারুচিনি, এলাচ, রসুন, আদা ও গোলমরিচ দিয়ে হালকা ভেজে তুলুন। ঠান্ডা হলে ভাজা মসলাসহ গরুর মাংসের কিমা একসঙ্গে বেটে নিন। তারপর বেকিং পাউডার, বেরেস্তা, জায়ফল গুঁড়া, ডিম, কিমা ও দুধে ভেজানো পাউরুটিসহ ভালো করে মেখে নিন। সেই সঙ্গে প্রয়োজনমতো পাউরুটির গুঁড়া দিন। এবার এই মিশ্রণ বল আকারে তৈরি করে ডুবোতেলে ভেজে তুলুন। ফ্রাইপ্যানে মাখন দিয়ে আস্ত পেঁয়াজ, গোল করে কাটা গাজর দিয়ে সামান্য লবণ ও টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে পরিবেশন করুন।

No comments:
Post a Comment