উপকরণ: বাসমতী চাল আধা কেজি আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। চিনি ৩ কাপ, কিশমিশ আধা কাপ, গরম মসলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কমলা বা আনারস ১ কাপ, পানতোয়া ২৫০ গ্রাম, মাওয়া আধা কাপ, জর্দার রঙ আধা চা চামচ, ঘি ১ কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, পেস্তা বাদাম, কাজু বাদাম স্বাদমতো।
প্রণালি: পরিমাণমতো পানি ফুটিয়ে নিতে হবে। পানি ফুটানোর সময় ২ টেবিল চামচ ঘি ও রঙ দিতে হবে। পানিতে ভিজিয়ে রাখা চাল দিয়ে শক্ত ভাত রান্না করে নিতে হবে। ঝাঁজরিতে ভাত ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে। এখন বড় পাত্রে ভাত, চিনি, গরম মসলা, গুঁড়া দুধ, আনারস, গরম ঘি মিশিয়ে চুলায় অল্প আঁচে বসিয়ে রাখতে হবে ঘণ্টা খানেক তাওয়ার ওপর। দু-তিনবার ওপর-নিচ করে দিতে হবে হালকা হাতে। নামানোর আগে বাদাম, কিশমিশ ও মাওয়া দিয়ে নেড়ে নামাতে হবে। পানতোয়া দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

This comment has been removed by the author.
ReplyDeleteঅনেক সুন্দর হইছে শাহী জর্দা! রেসিপিটা
ReplyDelete