Pages

Showing posts with label Fish. Show all posts
Showing posts with label Fish. Show all posts

রূপচাঁদা ভুনা

উপকরণ : মাছ ১টা বড়, পেঁয়াজ বাটা ৩টি, আদা (বাটা) ১৫ গ্রাম, কাঁচামরিচ ৪-৫টা, শুকনা মরিচ (গুঁড়া) এক চা চামচ, পাতিলেবুর রস ২ চা চামচ, গরম মসলা আন্দাজমতো, ঘি আন্দাজ মতো, লবণ আন্দাজ মতো।

প্রণালী : মাছ ধুয়ে তাতে লবণ, পেঁয়াজ, মরিচ গুঁড়া, লেবুর রস, আদা বাটা দিয়ে মেখে রাখুন, কড়াইতে দুই টেবিল চামচ তেল দিন। তেল গরম হলে দারুচিনি দুই টুকরা দিয়ে দিন, মাখা মাছ কড়াইয়ে দিন কিছুক্ষণ পর উল্টে দিন। কাঁচামরিচ ছড়িয়ে দিন। মাছের দুই দিক ভাজা হয়ে গেলে গরম মসলা গুঁড়ো ছড়িয়ে দিন। ৫ মিনিট পর ঘি দিয়ে নামান।

ফুলকপি ও রুই মাছের ঝোল

ফুলকপি ও রুই মাছের ঝোল
উপকরণ:
রুই মাছ ৮ টুকরা। ফুল কপির ফুল ৮-১০টি। পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ। রসুন বাটা এক চা চামচ। হলুদ ও ধনে গুঁড়া আধা চা চামচ করে। মরিচ গুঁড়া ঝাল অনুযায়ী। টমেটো কুচি একটি। তেল এক কাপ। পানি প্রয়োজনমতো। জিরা গুঁড়া এক চা চামচ। কাঁচা মরিচ চারটি। ধনেপাতা সামান্য।

প্রণালী:
মাছ ধুয়ে অল্প হলুদ ও লবণ দিয়ে ভাজতে হবে। এবার ওই তেলে ফুলকপি অল্প আঁচে ভেজে বাকি তেলে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে টমেটো ও অন্য সব মসলা দিয়ে রান্না করতে হবে। এবার প্রথমে ফুলকপি দিয়ে তিন মিনিট রান্না করে মাছ ভাজা দিয়ে আরও তিন মিনিট রান্না করে ঝোল দিতে হবে। হয়ে এলে ওপরে কাঁচা মরিচ, ধনেপাতা ও জিরার গুঁড়া ছিটিয়ে অল্প আঁচে আরও দুই-তিন মিনিট রেখে নামাতে হবে।