Pages

Showing posts with label Vegetable. Show all posts
Showing posts with label Vegetable. Show all posts

আলু পরোটা / Alu Prota

আলু পরোটা / Alu Prota

উপকরণ: আলুসিদ্ধ ২ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, আদা বাটা সিকি চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, গোল মরিচ আধা চা চামচ, লবণ ২ চা চামচ, শুকনা মরিচ ১ চা চামচ, ময়দা পরিমাণমতো।

প্রণালি: পাত্রে তেল ও পেঁয়াজ দিয়ে বাদামি হলে আদা, রসুন, জিরা, গোলমরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ বাটা ও লবণ দিয়ে কষাতে হবে। এবার আলু সেদ্ধ দিয়ে নেড়ে নামাতে হবে। তারপর ময়দার সঙ্গে তা মাখাতে হবে। সবশেষে পরোটা বেলে ছেঁকা তেলে ভাজতে হবে।

***********
Uporon: Alushiddo 1cup, peyaj kochi 2 tebil chamoch,
tel 3 tebil chamoch, ada bata siki cha-chamoch, roson bata 1cha chamoch,
jira bata ada cha chamoch, peyaj bata 2 tebil chamoch,
gol morich adha cha chamoch, lobon 2 cha chamoch,
shokna morich 1 cha chamoch, moyda poriman moto.


Pronali: patre tel o peyaj diye badami hole ada,
rosun, jira, gul morich, shokna morich,
peyaj bata o lobon diye koshate hobe.
ebar alu sheddo diye nere namate hobe.
tarpor moyda shongge ta makhate hobe.
sob-sheshe porota belr seka tele vajte hobe.

ফুলকপির রোস্ট

Fulkopir rust
Upokoron: fulkopi 1ti, rosun bata 1cha chamch, dim 1ti,
lobon poriman moto, tok doi adha kap, chini 1cha chamch,
badam bata 2 tebil chamch, ada bata 1cha chamch,
mangser kima adha kap, peyaj bata adha kap, tel vajar jonno.

pronali: fulkopi lobon pani diye shiddo kore nin.
sob dhoroner mosla theke ordek mosla diye kima ranna korun.
kima gulo shiddo fulkopir moddho vore din.
ebar dime chubiye asto fulkopi dubo tele veji nin.
baki mosla gulo tele koshiye vaja fulkopir rust toiri korun.

(ফুলকপির রোস্ট)

উপকরণ : ফুলকপি ১টি, রসুন বাটা ১ চা চামচ, ডিম ১টি, লবণ পরিমাণমতো, টক দই আধা কাপ, চিনি ১ চা চামচ, বাদাম বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, মাংসের কিমা আধা কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, তেল ভাজার জন্য।

প্রণালি : ফুলকপি লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিন। সব ধরনের মসলা থেকে অর্ধেক মসলা দিয়ে কিমা রান্না করুন। কিমাগুলো সিদ্ধ ফুলকপির মধ্যে ভরে দিন। এবার ডিমে চুবিয়ে আস্ত ফুলকপি ডুবো তেলে ভেজি নিন। বাকি মসলাগুলো তেলে কষিয়ে ভাজা ফুলকপির রোস্ট তৈরি করুন।

রংধনু সালাদ


যা যা লাগবে :
আমড়া কিউব করে কাটা ১টি, টমেটো কিউব করে কাটা ১টি, আনারস কাটা আধা কাপ, কামরাঙ্গা কিউব করে কাটা ১টি, পেয়ারা কিউব করে কাটা ১টি, পাকা পেঁপে কিউব করে কাটা ১টি, পাকা পেঁপে ১ কাপ, চীনাবাদাম ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী
প্রথম পর্যায়
সব কাটা ফলগুলো ভালোভাবে ধুয়ে একটা বাটিতে নিন।
দ্বিতীয় পর্যায়
সব ফল একসঙ্গে মেশান এরপর বাদাম ও পরিমাণমতো লবণ দিয়ে ভালোমতো মাখান। এবার বাটিতে সাজিয়ে পরিবেশন করুন।

কলার মোচার ঘণ্ট

উপকরণ : কলার মোচা ১টি, লবণ ১/২ চা চামচ, মরিচ গুঁড়া ১/২ চা চামচ, ধনে গুঁড়া ১/২ চা চামচ, আম কুচি ১/২ কাপ, কাঁচামরিচ ৫/৬টি, পাঁচফোড়ন ১/৪ চা চামচ, তেজপাতা ৩-৫টি, সরিষার তেল ১/৪ কাপ, রসুন কুচি ১ টেবিল চামচ।


প্রস্তুত প্রণালি : কাঁচামরিচ, তেল, পাঁচফোড়ন,
রসুন কুচি ছাড়া সব উপকরণ দিয়ে কলার মোচা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করা সব উপকরণসহ মোচা শিল-পাটায় ভালো করে বাটতে হবে। সরিষার তেল গরম করে পাঁচফোড়ন, রসুন কুচি, কাঁচামরিচ দিয়ে বাটা উপকরণ ভাজতে হবে। হলে গেল কলার মোচার ঘণ্ট।

আলুর চপ

উপকরণ : আলু ৫০০ গ্রাম, ডিম ১টি সিদ্ধ করে ভর্তা করতে হবে, কাঁচামরিচ কুচি ১ চা চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, পেয়াজ বেরেস্তা করা ২ টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, ডিম ১টি ফেটানো, বিস্কুটের গুঁড়ো পরিমাণমতো, তেল ভাজার জন্য পরিমাণমতো, লবণ স্বাদ অনুযায়ী।

যেভাবে করবেন : প্রথমে আলু সিদ্ধ করে লবণ দিয়ে মেখে রাখতে হবে কিছুক্ষন। (আলু গরম অবস্থায় লবণ না দিয়ে ঠান্ডা করে দিতে হবে। কারণ গরম অবস্থায় আলুতে লবণ দিলে আলু পানি পানি হয়ে যাবে)।
এখন একটি কড়াইয়ে তেল গরম করে একে একে তাতে আলু ভর্তা, ডিমের ভর্তা, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, গরম মশলা গুড়ো, স্বাদ অনুযায়ী লবণ এবং পেয়াজ বেরেস্তা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে আবার মেখে নিতে হবে। হাল্কা হাতে চ্যাপটা আকারের চপগুলো প্রায় ১০-১২টি করে ফ্রিজে প্রায় ৫ মিনিট রেখে দিতে হবে। তারপর ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মিশিয়ে গরম ডুবন্ত তেলে ভেজে টিসু্ পেপারে তুলে রাখতে হবে। নিজের ইচ্ছা অনুযায়ী সাজিয়ে সস বা চাটনি দিয়ে খেয়ে নিন মজাদার এই খাবারটি।