Pages

Showing posts with label Rice. Show all posts
Showing posts with label Rice. Show all posts

শাহি জর্দা


উপকরণ: বাসমতী চাল আধা কেজি আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। চিনি ৩ কাপ, কিশমিশ আধা কাপ, গরম মসলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, কমলা বা আনারস ১ কাপ, পানতোয়া ২৫০ গ্রাম, মাওয়া আধা কাপ, জর্দার রঙ আধা চা চামচ, ঘি ১ কাপ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, পেস্তা বাদাম, কাজু বাদাম স্বাদমতো।

প্রণালি: পরিমাণমতো পানি ফুটিয়ে নিতে হবে। পানি ফুটানোর সময় ২ টেবিল চামচ ঘি ও রঙ দিতে হবে। পানিতে ভিজিয়ে রাখা চাল দিয়ে শক্ত ভাত রান্না করে নিতে হবে। ঝাঁজরিতে ভাত ঢেলে পানি ঝরিয়ে নিতে হবে। এখন বড় পাত্রে ভাত, চিনি, গরম মসলা, গুঁড়া দুধ, আনারস, গরম ঘি মিশিয়ে চুলায় অল্প আঁচে বসিয়ে রাখতে হবে ঘণ্টা খানেক তাওয়ার ওপর। দু-তিনবার ওপর-নিচ করে দিতে হবে হালকা হাতে। নামানোর আগে বাদাম, কিশমিশ ও মাওয়া দিয়ে নেড়ে নামাতে হবে। পানতোয়া দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

লেবু ভাত

উপকরণ : পোলাও চাল ২ কাপ, পানি ২ কাপ, চিনি ৩ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ঘি ২ টেবিল চামচ, লেবু পাতা ৬-৭টি, লেবুর খোসা কুড়ানো সামান্য, কাঁচামরিচ ২-৩টি।

প্রণালি : চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। চুলায় পাত্র দিয়ে ঘি দিন। ঘি গরম হলে চাল দিয়ে নেড়ে দিন যাতে দলা পাকিয়ে না যায়। এবার তাতে পানি, লবণ, চিনি, ২টি লেবুপাতা দিয়ে এরপর পাত্রে ঢাকানা দিয়ে রান্না করুন। পানি শুকিয়ে এলে ঢাকনা খুলে লেবুপাতা ও কুড়ানো লেবুর খোসা একটা পাতার উপরে রেখে সেটা ভাতের উপর রেখে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ দমে রাখুন। কিছুক্ষণ পর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।