Pages

গরুর রেজালা

যা যা লাগবে :
গরুর মাংস ২ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, টকদই ১ কাপ, ধনে বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ১ টেবিল চামচ, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ, তেল ১ কাপ, মরিচ বাটা ১ টেবিল চামচ, জয়ফল ও জয়ত্রী বাটা ১ চা চামচ, এলাচ ৪-৫টি, দারুচিনি ২ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, লবণ পরিমাণমতো, কাঁচামরিচ ১০-১৫টি।

প্রস্তুত প্রণালী

প্রথম পর্যায়
মাংস, দই এবং সব বাটা মসলা লবণ দিয়ে ভালোমতো মেখে নিন। হাঁড়িতে তেল ঢেলে চুলায় বসিয়ে তেল গরম হলে মসলা ও পেঁয়াজ ভাজতে থাকুন।

দ্বিতীয় পর্যায়
মাংসটুকু ঢেলে কষাতে থাকুন, পানিতে বলক ওঠা শুরু করলে আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে থাকুন।

তৃতীয় পর্যায়
কিছুক্ষণ পরপর নেড়ে দিন। পানি কমে গেলে কষাতে থাকুন। এরপর কেওড়া, মাওয়া, বেরেস্তা ও চিনি মেখে মাংসে দিন।

চতুর্থ পর্যায়
মাংসের উপর কাঁচামরিচ দিয়ে একটু কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ২০ মিনিট পর নামিয়ে নিন। এরপর পরিবেশন করুন।

No comments:

Post a Comment