Pages

কাউনের পায়েস

উপকরণ: দেড় লিটার দুধ, আধা কাপ কাউনের চাল, তেজপাতা, এলাচি, দারচিনি, হরেক রকম বাদামভাজা, কিশমিশ ও চিনি।

প্রণালি: চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। বাদামভাজা আধভাঙা করে নিন। দুধে তেজপাতা, এলাচি ও দারচিনি দিয়ে জ্বাল দিয়ে ঘন করে ১ লিটারের মতো করে নিন। এরপর কাউনের চাল দিন। সেদ্ধ হলে কিশমিশ দিয়ে কষিয়ে চিনি ও বাদাম দিন। কিশমিশ ছড়িয়ে নামান।

No comments:

Post a Comment