Pages

রোস্টেড বিফ স্যান্ডউইচ

উপকরণ: রুটি, রোস্ট বিফ, লবণ, পছন্দের স্বাদের সস, চিনি, সবজি কয়েক ধরনের ইত্যাদি।

প্রণালি: শুরুতেই রোস্ট বিফের সঙ্গে লবণ, সস, চিনি ইত্যাদি মিশিয়ে নিয়ে ওভেনে ২০ থেকে ২৫ মিনিট গ্রিল করতে হবে। এরপর ঠান্ডা হলে স্লাইস করে কেটে নিতে হবে। এরপর রুটির ভেতরে মেয়নেজ, সস ও বিভিন্ন সবজি জুলিয়ান কাটে দিতে হবে। এর ফাঁকে তৈরি করা বিফ দিতে হবে। এরপর আবার সবজি ও সস দিয়ে ওপরে আরেকটি রুটি দিয়ে পুনরায় গ্রিল করতে হবে। দুই-তিন মিনিটের ভেতরেই রুটিটা মচমচে হয়ে যাবে। এরপর নামিয়ে নিয়ে পরিবেশন করুন।


No comments:

Post a Comment