Pages

মুরগির মুলতানি কোরমা

উপকরণ: দেশি মুরগি ২টি, পোস্তদানা বাটা ১ চা-চামচ, আদা বাটা ২ টেবিল-চামচ, ঘি ১ কাপ, হলুদ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, নারকেলের ঘন দুধ ৪ কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, রসুন বাটা ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, ছোট এলাচ ৪টি, দারচিনি ৪ টুকরা, তেজপাতা ২টি, তেঁতুলের মাড় ১ টেবিল-চামচ।

প্রণালি: হাঁড়িতে ঘি দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে তাতে আদা, রসুন, হলুদ, গরম মসলা ও লবণ দিয়ে কষিয়ে মুরগি দিয়ে ভালোভাবে কষাতে হবে। মুরগি কষানো হলে তাতে আধা কাপ নারকেলের দুধ একটু রেখে বাকিটা ঢেলে দিয়ে চিনি দিতে হবে। পোস্তদানা বাটা আধা কাপ নারকেলের দুধে দিয়ে তার সঙ্গে মিশিয়ে ছেঁকে মুরগির ঝোলের সঙ্গে মিশিয়ে তেঁতুলের মাড় মিশিয়ে কিছুক্ষণ পর নামাতে হবে।


 
Upokoron: Deshi morgi 2ti, pustodana bata 1cha-chamoch,
ada bata 2tebil-chanoch, ghi 1 chap, holud adha cha-chamoch,
lobon shadmoto, narikeler ghono milk 4chap,
peyaj kochi 2 chap, roshun bata 1 tebil cha-chamoch,
chini 1 cha-chamoch, chuto alach 4ti, darchini 4 tokra,
tej-pata 2ti, tetuler marh 1 tebil-chamoch.

Pronali: harhite ghi diye peyaj badami kore
veje taty ada, rosun, holud, gorom moshola o lobon
diye koshiye morgi diye valo vabe koshate hobe.
morgi koshanor hole taty adha chap narkeler milk akto rekhe
bakita dhele diye chini dite hobe. pusto dana bata adha chap narkeler milk diye tar shongge mishiye cheke morgir jhuler shongge mishiye tetuler marh mishiye
kichu_kon por namate hobe..


No comments:

Post a Comment