Pages

চটপটি চটপটি



উপকরণঃ ডাবলি মটর-৫০০ গ্রাম, খাওয়ার সোডা-১ চা চামচ, বড় আলু-২টি, ডিম-২টি, চটপটি মসলা-পরিমাণমতো, মরিচ টালা গুঁড়া-পরিমাণমতো, ভাজা জিরা গুঁড়া-১ টেচামচ, লবণ-পরিমাণমতো, শসা-২টি, টমেটো-২টি, চিনি-১ টেচামচ, বিঁচি ছাড়া তেঁতুল-২০০ গ্রাম, বিট লবণ-১ চা চামচ, পেঁয়াজ কুচি-আধা কাপ, কাঁচামরিচ কুচি-২ টেচামচ, ধনেপাতা-১ আঁটি, ফুচকা-১৫ থেকে ২০টি।

প্রণালীঃ
ডাবলি মটর খাওয়ার সোডা দিয়ে ডুবোপানিতে সাত-আট ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর লবণ, হলুদ দিয়ে ডুবোপানিতে সেদ্ধ করতে হবে।
 আলু সেদ্ধ করে গ্রেট করে নিতে হবে।
 ডিম সেদ্ধ করে পাতলা ্লাইস করতে হবে।
টমেটো, শসা ও ধনেপাতা কুচি করে কেটে নিতে হবে।
তেঁতুল তিন কাপ পানিতে ভিজিয়ে রেখে মাড় বের করে লবণ, চিনি, সামান্য জিরা গুঁড়া ও মরিচ গুঁড়া মিশিয়ে রাখতে হবে।
বড় বাটিতে চটপটি ঢেলে সব উপকরণ দিয়ে মাখিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

No comments:

Post a Comment