Pages

সবজি পোলাও

যা যা লাগবে:
পোলাওয়ের চাল (বাসমতী হলেই ভালো হয়) ৫০০ গ্রাম
• ফুলকপি এক কাপ • ব্রকলি আধা কাপ • গাজর (কিউব করে কাটা) আধা কাপ • আলু (কিউব করে কাটা) আধা কাপ • মটরশুঁটি আধা কাপ • সবজির স্টক সাড়ে তিন কাপ • আদা বাটা ১ টেবিল-চামচ • রসুন বাটা ১ চা-চামচ • পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ • জিরা বাটা ১ চা-চামচ • পোস্তদানা বাটা ১ টেবিল-চামচ • লবণ (পরিমাণমতো)• লেবুর রস ২ টেবিল-চামচ • চিনি ১ চা-চামচ • দুধ আধা কাপ • কাঁচামরিচ ১০-১২টি • তেল আধা কাপ • লবঙ্গ ৪টি • দারচিনি ৪ টুকরা • তেজপাতা ২টি • এলাচ ৪টি • ঘি ৩ টেবিল-চামচ

প্রস্তুত প্রণালী:

প্রথমে ফুটন্ত পানিতে লবণ দিয়ে সকল সবজি আলাদাভাবে আধা সেদ্ধ করে নিতে হয়।
এরপর চাল ধুয়ে নিয়ে পানি ঝরাতে দিয়ে একটি পাত্রে তেল গরম করে তাতে গরম মসলা ও তেজপাতা ফোঁড়ন দিয়ে অন্য সকল বাটা মসলা কষিয়ে সবজির স্টক দিতে হয়।
পানি ফুটে উঠলে লেবুর রস ও চাল দিতে হয়।
পানি শুকিয়ে এলে দুধ, চিনি ও কাঁচামরিচ দিয়ে ৫-৭ মিনিট অল্প আঁচে রাখতে হয়।
সবশেষে সকল সবজি দিয়ে, সবজির ওপর ঘি দিয়ে ২০-২৫ মিনিট দমে রাখতে হয়।
সবজি পোলাও ভাজা, কাবাব ও ভুনা মাংসের সঙ্গে পরিবেশন করা যায়।

No comments:

Post a Comment