Pages

নকশি পিঠা

উপকরণ : চালের গুঁড়া আধা কেজি, তেল এক কেজি, গুড় এক কেজি, লবণ আধা চামচ, পানি পরিমাণমতো, টুথপিক তিন-চারটি।

প্রণালি : ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে চালের গুঁড়া দিয়ে খামির তৈরি করতে হবে। খামিরটি ভালোমতো মিক্সড করতে হবে। এরপর মোটা করে গোলাকৃতি রুটি তৈরি করে টুথপিক দিয়ে মনের মতো নকশা করতে হবে। এরপর তেলে বাদামি করে ভেজে গুড়ের সিরা তৈরি করে পাক দিয়ে পরিবেশন করতে হবে।

ডিম আলু চপ

উপকরণ : আলু ৫০০ গ্রাম, সিদ্ধ ডিম ২টি, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, পুদিনাপাতা কুচি ১ চা-চামচ, জিরা গুঁড়া ১ চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ (টেলে নেওয়া মরিচ), ধনে গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদ অনুযায়ী, বিস্কুটের গুঁড়া প্রয়োজনমতো, একটি ডিম ফেটানো এবং তেল ভাজার জন্য।

প্রস্তুত প্রণালি : প্রথমে আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভর্তা করে নিন। ডিমও একইভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ভর্তা করে নিন। তারপর ভর্তা করা ডিম ও আলুর সঙ্গে একে একে সব মসলা ও পেঁয়াজ কুচি ভালো করে মাখিয়ে হাত দিয়ে গোল গোল বা চ্যাপ্টা করে প্রথমে ফেটানো ডিমে মাখিয়ে তারপর বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। তারপর চপগুলো গরম গরম ডুবন্ত তেলে ভেজে সাজিয়ে পরিবেশন করুন।

আলু পরোটা / Alu Prota

আলু পরোটা / Alu Prota

উপকরণ: আলুসিদ্ধ ২ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, আদা বাটা সিকি চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, গোল মরিচ আধা চা চামচ, লবণ ২ চা চামচ, শুকনা মরিচ ১ চা চামচ, ময়দা পরিমাণমতো।

প্রণালি: পাত্রে তেল ও পেঁয়াজ দিয়ে বাদামি হলে আদা, রসুন, জিরা, গোলমরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ বাটা ও লবণ দিয়ে কষাতে হবে। এবার আলু সেদ্ধ দিয়ে নেড়ে নামাতে হবে। তারপর ময়দার সঙ্গে তা মাখাতে হবে। সবশেষে পরোটা বেলে ছেঁকা তেলে ভাজতে হবে।

***********
Uporon: Alushiddo 1cup, peyaj kochi 2 tebil chamoch,
tel 3 tebil chamoch, ada bata siki cha-chamoch, roson bata 1cha chamoch,
jira bata ada cha chamoch, peyaj bata 2 tebil chamoch,
gol morich adha cha chamoch, lobon 2 cha chamoch,
shokna morich 1 cha chamoch, moyda poriman moto.


Pronali: patre tel o peyaj diye badami hole ada,
rosun, jira, gul morich, shokna morich,
peyaj bata o lobon diye koshate hobe.
ebar alu sheddo diye nere namate hobe.
tarpor moyda shongge ta makhate hobe.
sob-sheshe porota belr seka tele vajte hobe.